ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের নিয়াস অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়েছে।
দেশটির উত্তর সুমাত্রার পাডাংসিডেমপুয়ান শহরের ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর তীব্রতার মাত্রা ছিল ৬।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: