আন্তর্জাতিক

সেনা-বিদ্রোহী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট

সেনা-বিদ্রোহী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট
সেনা-বিদ্রোহী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট

বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ দেখতে গিয়ে সংঘাতের কবলে পড়ে মারা গেছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবী। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে যে কয়েকজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় ছিলেন; ইদরিস দেবী তাদের অন্যতম। দেশটিতে বেশ কয়েকবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই কঠোর হাতে দমন করেছেন তিনি। বিদ্রোহীদের দমনে তাকে প্রায়ই সহায়তা করে ফ্রান্সের সামরিক বাহিনী।

গত ১১ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয় সোমবার। এতে ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসা দেবী আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিজয়ী ঘোষণার পরদিন মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সামরিক সংঘর্ষ পরিদর্শনে গিয়ে প্রাণ হারালেন ইদরিস দেবী।

সোমবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে বলা হয়, ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসছেন ইদরিস দেবী।

এদিকে, প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশের সরকার এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে সামরিক বাহিনী। সেনাবাহিনীর একটি পরিষদ আগামী ১৮ মাসের জন্য দেশের শাসনকাজ পরিচালনা করবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা দিয়েছেন।

দেবীর নির্বাচনী প্রচার শিবির বলছে, লিবিয়া সীমান্ত থেকে বিদ্রোহীরা রাজধানী এনজামিনা অভিমুখে অগ্রসর হতে শুরু করায় প্রেসিডেন্ট ইদরিস দেবী সরকারি সামরিক বাহিনীর লড়াই দেখতে যান। তবে তার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়।

এই কর্মকর্তাদের তিনি ন্যাশনাল কাউন্সিল অব ট্রানজিশনের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর এই কাউন্সিল আগামী দেড় বছরের জন্য দেশ পরিচালনা করবে।

চাদকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে দেশ এবং বিদেশে চাদিয়ানদের সহযোগিতা চেয়ে সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছেন আজেম বারমেনদাও আগোনা। লেক চাদে বোকো হারাম, সাহেল অঞ্চলের আল কায়েদা এবং ইসলামি স্টেট-সহ (আইএস) অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের দেশগুলোর লড়াইয়ে অন্যতম মিত্র হিসেবে কাজ করেছেন দেবী।

আফ্রিকার সাহেল অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দেবীর অন্যতম মিত্র হিসেবে কাজ করছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ