আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৫৩ নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৫৩ নাবিকসহ সাবমেরিন নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৫৩ নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে ৫৩ জন নাবিকসহ বুধবার মহড়ায় যায় একটি সাবমেরিন। কিন্তু এরপর থেকে সাবমেরিনটির কোন খোঁজ মিলছে না। সাবমেরিনের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, কেআরআই নানগালা-৪০২ নামের সাবমেরিনটির খোঁজে সেখানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সেনাপ্রধান।

নিখোঁজ ওই সাবমেরিন উদ্ধারের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। তবে দেশ দুটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বলেছেন, ‌‌‘সাবমেরিন উদ্ধারের জন্য নৌবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা ওই এলাকাটি ভালোভাবে চিনি। তবে সেখানকার গভীরতা অনেক বেশি।’

কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, গভীর পানিতে মহড়া চালানোর অনুমতি পাওয়ার পর থেকে সাবমেরিনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে মোট পাঁচটি সাবমেরিন রয়েছে, যার মধ্যে এটি একটি।

তবে এর আগেও বিশ্বে সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে আর্জেন্টিনার সামরিক বাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিক নিয়ে নিখোঁজ হয়। এক বছর পর সেটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ওই সাবমেরিনে বিস্ফোরণ হয়েছিল বলে জানা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ