আন্তর্জাতিক

ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪

ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪
ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪

জিম্বাবুয়েতে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ঘটনাটি ঘটেছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলত প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।

যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন।

জিম্বাবুয়েতে এর আগে গেল বছরের নভেম্বরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন ইনস্ট্রাকটর ও প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ