আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু

ভারতজুড়ে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট শুরু হয়েছে আজ সোমবার। এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় থাকবে ৬৫৩ কোম্পানি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিচ্ছেন ভোটারেরা।

আজ সপ্তম দফায় রাজ্যের কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি আসনে ভোট হওয়ার কথা রয়েছে আজ সোমবার।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। কলকাতা দক্ষিণের ৪টি আসনে মোতায়েন থাকছে ৬৩ কোম্পানি বাহিনী আর মালদহ জেলায় ১২২ কোম্পানি। ষষ্ঠ দফার মতো সোমবারের ভোটেও সাড়ে ছয়শোর বেশি সেক্টর অফিস থাকছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে থাকবেন। সঙ্গে থাকবেন চারজন কনস্টেবল।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে রাজ্যে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮৮৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত সাত লাখ ৪৩ হাজার ৯৫০। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ