আন্তর্জাতিক

ভারতকে ৮০ মেট্রিকটন তরল অক্সিজেন দিলো সৌদি

ভারতকে ৮০ মেট্রিকটন তরল অক্সিজেন দিলো সৌদি
ভারতকে ৮০ মেট্রিকটন তরল অক্সিজেন দিলো সৌদি

করোনায় বিপর্যস্ত ভারতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না, নেই পর্যাপ্ত অক্সিজেনও। পরিস্থিতি যখন ভয়াবহ তখন এগিয়ে এসেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার দিচ্ছে।

সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

এদিকে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলার জন্য ভারত সিঙ্গাপুর থেকে অক্সিজেন নিয়ে এসেছে। অপরদিকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে মেশিন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই টানা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ। / আরব নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ