আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রোজ্যে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিদের অতর্কিত হামলায় কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।

সামরিক পোশাকে সজ্জিত জঙ্গিরা বোর্নো রাজ্যের মাইনোক শহরের সেনাঘাঁটিতে স্থানীয় সময় রোববার দুপুরে ওই হামলা চালায়।

কয়েকঘণ্টার চেষ্টার পর সবশেষে দেশটির প্রতিরক্ষা বাহিনী সেনাদের উদ্ধারে বিমান হামলা শুরু করলে জঙ্গিরা পিছু হটতে শুরু করে।

হামলাকারীরা একটি ইসলামিক কট্টরপন্থী আঞ্চলিক অঙ্গ সংগঠনের সদস্য বলে ধারাণা করা হচ্ছে।

দেশটির একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেন, তারা এ ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেবেন। তবে তারা আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা বলেছেন ডঙ্গি হামলায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছে।

চলতি বছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনহতার কারণে বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এক মাস আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে উগ্রবাদীদের চারটি হামলায় ৩০ সেনা সদস্য ৩০ সেনা সদস্য প্রাণ হারান। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ