আন্তর্জাতিক

এবার ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

এবার ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
এবার ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

ভারতে করোনাসংক্রমণে লন্ডভণ্ড অবস্থা। সারাদেশ জুড়ে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। এমন সময় সৌদি আরবের পর অক্সিজেন সহায়তা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। ভারতে ৮ ইউনিট অক্সিজেন পাঠাবে ঘোষণা দিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, প্রত্যেকটি ইউনিট কমপক্ষে ২৫০টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে। পাশাপাশি পাঁচটি তরল অক্সিজেন কন্টেইনার, ২৮টি রেসপাইরেটর ও ২০০ ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প পাঠাবে ফ্রান্স।

ভারতে অবস্থিত ফরাসি সংস্থাগুলির সঙ্গে মিলে ‘সলিডারিটি মিশন’-এর অধীনে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাকরো এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগের অধীনে ভারতকে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়নও।

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেইন এই বিষয়ে জানান, তাদের লক্ষ্য ভারতের আপতকালীন স্বাস্থ্যব্যবস্থাকে সাহায্য করার পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে এদেশের স্বাস্থ্যব্যবস্থাকে স্থিতিশীল করা।

ফ্রান্সের পাঠানো ৫টি তরল অক্সিজেন কন্টোইনারের প্রত্যেকটি দিয়ে ১০ হাজার রোগীকে সাপোর্ট দেওয়া যাবে। অর্থাৎ এ দিয়ে মোট ৫০ হাজার রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই আকাশ এবং সমুদ্র পথে ভারতে এসে পৌঁছবে এসব অক্সিজেন।

ফ্রান্সের পাঠানো অক্সিজেন ইউনিটগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাতাস থেকে এটা অক্সিজেন সংগ্রহ করতে পারে। ইউনিটগুলো স্থায়ীভাবে বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এই ইউনিটগুলোর মাধ্যমে ভারত চাইলে আগামী ১০ বছরের মধ্যে অক্সিজেনে স্বংসম্পূর্ণ হতে পারবে।

এই সাহায্যের কথা ঘোষণা করার পর ফরাসি সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ফ্রান্স ও ভারত সবসময়েই কঠিন সময়ে একে অপরের পাশে ছিল। আমাদের রয়েছে কৌশলগত অংশীদারিত্ব এবং ভারতীয় ও ফরাসি জনগণের মধ্যে বন্ধুত্বের মূলে রয়েছে এই সংহতি।’ / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ