আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু

মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু
মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ফের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন চার রোগী। বুধবার (২৮ এপ্রিল) ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটের দিকে প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হাসপাতালের দ্বিতীয় তলা সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাসপাতালটিতে করোনায় আক্রান্ত কোনো রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের পর ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৬ জন আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

থানে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ৪ রোগীর মৃত্যু হয়। যদিও স্থানীয় বিধায়ক এবং মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই চার রোগীর। আগুন লাগার ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জিতেন্দ্র আওহাদ আরও বলেন, মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ