আন্তর্জাতিক

জার্মানির হাসপাতালে চারজনকে হত্যা, নারী গ্রেফতার

জার্মানির হাসপাতালে চারজনকে হত্যা, নারী গ্রেফতার
জার্মানির হাসপাতালে চারজনকে হত্যা, নারী গ্রেফতার

জার্মানির একটি হাসপাতাল থেকে চারজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জার্মান সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বুধবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের কাছাকাছি ওবেরলিন ক্লিনিকে পৌঁছায়।

জার্মান পুলিশের এক মুখপাত্র বলেছেন, এসব মৃত্যু ‘সহিংসতার ফলাফল’ এবং এর জন্য ৫১ বছর বয়সী ওই নারীকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।

বার্লিন সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন বলে জানা যায়।

বুধবারের ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। তাদের হত্যার উদ্দেশ্যও এখনো জানা যায়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি জার্মান পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ