আন্তর্জাতিক

মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে হামলা

মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে হামলা
মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে হামলা

মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অন্যটিতে রকেট হামলা। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সামরিক জান্তা সরকার কর্তৃক অবৈধভাবে মিয়ানমারের ক্ষমতা দখল করার দীর্ঘ তিন মাস পর প্রথম এমন হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত হামলার ঘটনার জন্য কেউ দায়ভার নেয়নি এবং কারা করেছে সেটাও জানা যায়নি। প্রতিক্রিয়ার জন্য সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

এক ফেসবুক পোস্টে ডেল্টা নিউজ এজেন্সি জানিয়েছে, ম্যাগওয়ে কেন্দ্রীয় শহরের পাশে অবস্থিত মিয়ানমারের বিমানঘাঁটিতে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর কিছুক্ষণ পর ম্যাগওয়ের উত্তর-পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির একটি ভিডিও শেয়ার করেছেন। যদিও সেই ভিডিও ক্লিপের সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ