আন্তর্জাতিক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪
ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪

ইসরায়েলের একেবারে উত্তর-পূর্ব মেরন এলাকায় চরম কট্টরপন্থি ইহুদীদের বৃহত্তম উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। দেশটির অন্যতম সংবাদপত্র হারিটজ-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ‘ইয়্যার’-এর ১৮ তারিখ থেকে গণনা করে ৩৩তম দিনে ইসরায়েলের মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে, নৃত্য করে এবং প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেন ইহুদীরা।

গতকাল বৃহস্পতিবার লাখখানেক মানুষ মেরনের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে সেখানে ব্যাপক ভিড় হয়। মানুষের চাপে হুড়োহুড়ি লেগে যায়। এতে অন্তত ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে দৈনিক হারিটজ। হুড়োহুড়ির ঘটনায় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা মেগান ডেভিড অ্যাডাম (এমডিএ) মৃতের সংখ্যা উল্লেখ করেনি। বহু হতাহতের বিষয়টি স্বীকার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘কঠিন দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন ভিড় ছেড়ে নিরাপদ জায়গায় যেতে প্রাণপণ চেষ্টা করছে।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এটিই ইসরায়েলের সবচেয়ে বড় কোনো উৎসব পালনের ঘটনা। টাইমস অব ইসরায়েল জানায়, এক লাখের মতো মানুষ বৃহস্পতিবার রাতেই জড়ো হয়। শুক্রবার আরও মানুষের সেখানে যাওয়ার কথা রয়েছে। গত বছর করোনার কারণে এ উৎসব স্থগিত করা হয়। দেশজুড়ে দ্রুতগতিতে টিকাদান সম্পন্ন করার পর এবার অনুমতি দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ