আন্তর্জাতিক

গুজরাটের কোভিড হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু

গুজরাটের কোভিড হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু
গুজরাটের কোভিড হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু

গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লাগার জেরে মৃত্যু হল ১৮ জন কোভিড রোগীর। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১টা নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ‘আগুন ও ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতাল। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে ২৪ জন রোগী ছিলেন আইসিইউ-তে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে, পরে ছড়িয়ে পড়ে আগুন। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ‘১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়। বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কীভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ