আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩০

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩০
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৯০ জন। স্থানীয় সময় শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

লোগার প্রদেশের রাজধানী পুয়েল-ই-আলমের একটি অতিথিশালায় এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় অতিথিশালার ছাদ ধসে পড়েছে। ছাদের নিচে অনেকে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীরা। আটকে পড়াদের উদ্ধার অভিযান চলছে।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টেনেকজাই বলেন, হামলায় নিহতদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ভয়াবহ এই হামলায় ৯০ জন আহত হয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হামলায় আশপাশের ভবন ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বেশ কিছু ভবনের ছাদ ধসে লোকজন আটকা পড়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকে দেশটিতে হামলা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগান যুদ্ধের সমাপ্তি টেনে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ