আন্তর্জাতিক

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলেই পাঁচ বছরের কারাদণ্ড!

ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলেই পাঁচ বছরের কারাদণ্ড!
ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলেই পাঁচ বছরের কারাদণ্ড!

অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে নিজ দেশে প্রবেশ করেন তাহলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে তাদের। ভারত থেকে অস্ট্রেলিয়া আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

শনিবার (১ মে) বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যেসকল মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের হার বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

অস্ট্রেলিয়া চলতি সপ্তাহের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস রোধে ভারতের সঙ্গে সকল ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে যে, প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান ভারতে রয়েছেন এবং এদের মধ্যে কমপক্ষে ৬০০ জনের অবস্থা গুরুতর বলে শনাক্ত করা হয়েছে।

এদিকে করোনার এই ভয়াল পরিস্থিতিতে যে সকল নাগরিকরা দেশে ফিরতে চান তাদের ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের। বলেছেন, আমাদের নাগরিকরা সত্যিকারেই ভারতে মারা যাচ্ছে। তাদের বের করার পথ নেই, আর এখন পরিত্যাগ করা হলো তাদের।

অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্ত অনুযায়ী গত দুই সপ্তাহের মধ্যে যে সকল নাগরিকরা ভারতে কাটিয়েছেন তাদের জন্য অস্ট্রেলিয়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ কেউ না মানলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড এবং সঙ্গে ৩৭ হাজার পাউন্ড জরিমানাও হতে পারে। তবে ১৫ মে এই সিদ্ধান্ত আবার পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ