আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে শেষের শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষায় এক ‘চিরকালীন যুদ্ধের’। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখেছে।

বিবিসি জানিয়েছে, ১ মে থেকে শুরু হয়ে এই সেনা প্রত্যাহার পর্ব আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধির মধ্যে এ সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হলো। সেনা প্রত্যাহারের এই সময়টায় প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে আশঙ্কায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এদিকে তালেবান হুঁশিয়ারি দিয়েছে যে, আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না করার যে চুক্তিতে তারা এতদিন বাঁধা ছিল, তার মেয়াদ শেষ হওয়ায় তালেবান এখন আর কোনো বাধ্যবাধকতার অধীন নয়।

আফগানিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গতবছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, ১ মে-র মধ্যে বিদেশি বাহিনীগুলো আফগানিস্তানে ছাড়বে এমন প্রতিশ্রুতির বিনিময়ে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না চালাতে সম্মত হয়েছিল তালেবান।

বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির সময়সীমার মধ্যে পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকে প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীগুলো থেকে সুরক্ষা দিয়েছে তালেবান। তবে, ওই সময়টায় আফগানিস্তানের সরকারি বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা করা বন্ধ করেনি তালেবান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ