আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গননা শুরু

পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গননা শুরু
পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গননা শুরু

ভারতের পশ্চিমবঙ্গে আজ রবিবার (২ মে) স্থানীয় সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গননা। সবগুলো কেন্দ্রেই ভোট গননার পূর্বপ্রস্তুতি শেষ হয়েছে।

ভারতের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ভোট গননার আয়োজন হয়েছে, ফলে পূর্বপ্রস্তুতির অনেকটাই মূলত করোনা স্বাস্থ্যবিধি সংক্রান্ত।

তাছাড়া প্রতিটি ভোট গননাকেন্দ্রেই নিশ্চিত করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই তিন স্তরের মধ্যে প্রথম স্তরে রয়েছে সাধারণ নিরাপত্তাকর্মী, দ্বিতীয় স্তরে থাকবে সশস্ত্র পুলিশ এবং সবশেষ তৃতীয় স্তরে সেনাবাহিনীর সদস্যরা। পশ্চিমবঙ্গে মোট কেন্দ্র ১০৮টি।

এসব কেন্দ্রে পোস্টাল ব্যালট গননার পর (স্থানীয়) সাড়ে আটটায় শুরু হবে ইভিএমের ভোট গননা। পুরো প্রদেশের দুটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়নি। এই দুটি কেন্দ্রে যথাক্রমে ১৬ ও ১৯ মে ফল ঘোষণা হবার কথা রয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা আদায়ে বিধানসভার ২৯৪ আসনের ১৪৭টিতে জয় পেতে হবে কোনো দলকে।

সবচেয়ে আলোচিত নন্দীগ্রাম আসনে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ