আন্তর্জাতিক

কাবুলে ট্যাংকার বিষ্ফোরণে নিহত ৭, আহত ১৪

কাবুলে ট্যাংকার বিষ্ফোরণে নিহত ৭, আহত ১৪
কাবুলে ট্যাংকার বিষ্ফোরণে নিহত ৭, আহত ১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার রাতে এক জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছে। আজ রোববার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কাবুল থেকে উত্তারাঞ্চলীয় প্রদেশগামী মহাসড়কের পাশে পার্কিং করা ট্যাংকারে বিষ্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কাবুলে প্রবেশের অপেক্ষায় সেখানে প্রায় ৩০টি তেল ট্যাংকার পার্কিং করা ছিল।

কাবুলের উত্তর উপকণ্ঠে সাকার দারা জেলার এ এলাকায় ধারাবাহিক বিষ্ফোরণে ট্যাংকার ধ্বংস হয়। এতে অন্তত ৫০টি ট্যাংকার ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। একটি ফুয়েল পাম্প স্টেশন, একাধিক দোকান এবং বাড়ি বিধ্বস্ত হয়েছে।

আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্ত লোকদের উদ্ধারে একাধিক অগ্নি নির্বাপন ইউনিট কাজ করছে। এই দুর্ঘটনা সন্ত্রাসী হামলা হতে পারে উল্লেখ করে এক ট্রাক ড্রাইভার বলেন, একটি ট্রাকে পেতে রাখা বোমার বিষ্ফোরণের মাধ্যমে এই চেইন বিষ্ফোরণের শুরু হয়।

বিষ্ফোরণে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাবুলের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। / নিউজ১৮

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ