আন্তর্জাতিক

ট্রাম্পের ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত আসছে বুধবার

ট্রাম্পের ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত আসছে বুধবার
ট্রাম্পের ফেসবুক নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত আসছে বুধবার

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কী না তা জানা যাবে আগামীকাল বুধবার। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে।

চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব কর্তৃপক্ষ। ট্রাম্প সমর্থকদের চালানো ওই হামলায় ৫ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন। যা ওই হামলার পিছনে ইন্ধন জুগিয়েছিল। হামলায় অংশ নেওয়া সমর্থকদের ক্ষোভের যথেষ্ট কারণ আছে বলেও টুইট করেছিলেন ট্রাম্প।

ক্যাপিটল হিলে হামলার পর ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে আরও সহিংসতা ঘটতে পারে বলে খবর ছিল গোয়েন্দা বাহিনীর কাছে। এরই পরিপ্রেক্ষিতে অতি সক্রিয় ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ