আন্তর্জাতিক

বুধবার শপথ নেবেন মমতা

বুধবার শপথ নেবেন মমতা
বুধবার শপথ নেবেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার (৩ মে) দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

কালীঘাটে সাংবাদিক সম্মেলনের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরিষদীয় দলের নেতা হচ্ছেন মমতা।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ মে শপথ নেবেন মমতা। তারপর ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন।

সোমবারের (৩ মে) বৈঠকে উপস্থিত ছিলেন জয়ী বিধায়করাও। / আনন্দবাজার অনলাইন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ