আন্তর্জাতিক

মেক্সিকোয় মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

মেক্সিকোয় মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩
মেক্সিকোয় মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

মেক্সিকোতে মেট্রোরেল দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজধানী মেক্সিকো সিটিতে হয় এ দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ধসে পড়ে মেট্রোরেলের ব্রিজের একাংশ। নিচে জনবহুল সড়কের ওপর পড়ে যায় ট্রেন। এসময় পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে আঘাত করে স্টেশনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের জন্য বেশ কয়েকজন শিশুও রয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও চাপা পড়ে আছে একটি গাড়ি। আহতদের বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ