আন্তর্জাতিক

ফেসবুক, টুইটারে নিষিদ্ধ হয়ে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনলেন ট্রাম্প

ফেসবুক, টুইটারে নিষিদ্ধ হয়ে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনলেন ট্রাম্প
ফেসবুক, টুইটারে নিষিদ্ধ হয়ে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনলেন ট্রাম্প

নতুন একটি ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সেখানে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ করা হবে।

চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার পর টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম গুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়। সে সময় তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠার কথা জানান। তিনি বলেছিলেন, এতে ব্যবহারকারীদের লাইক, মন্তব্য এবং ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার ব্যবস্থা রয়েছে।

জানা যায়, ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি করেছে ক্যামপেইন নিউক্লিয়াস। সেখানে গত বছরের যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট একাধিক ফেসবুক ও টুইটারের পোস্টও জায়গা করে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমটি প্রকাশের আগে গতকাল মঙ্গলবার (৪ মে) ফেসবুকের ওভারসাইট বোর্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। ট্রাম্পকে স্থায়ীভাবে সেখানে থেকে নিষিদ্ধ করা হবে না কি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে সে বিষয়ে আজ বুধবার (৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্পকে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে ৭ দিনের মধ্যে আবার চালু করা হবে। এছাড়া ইউটিউব বলেছে, সহিংসতার আশঙ্কা কমে এলে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ