আন্তর্জাতিক

নাইজারে ফের বন্দুকধারীদের গুলিতে ১৫ সেনা নিহত

নাইজারে ফের বন্দুকধারীদের গুলিতে ১৫ সেনা নিহত
নাইজারে ফের বন্দুকধারীদের গুলিতে ১৫ সেনা নিহত

নাইজারে ফের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির ১৫ সেনা নিহত এবং চার জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা মঙ্গলবার হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত শনিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে মালি সীমান্তের সাহুয়া এলাকায় একটি সেনা টহল দলের ওপর আকস্মিকভাবে বন্দুকধারীরা গুলি চালালে দেশটির ১৬ সেনা নিহত এবং ছয়জন আহত হয়।

বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে বিবৃতিতে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ