আন্তর্জাতিক

ব্রাজিলে গোলাগুলিতে নিহত ২৫

ব্রাজিলে গোলাগুলিতে নিহত ২৫
ব্রাজিলে গোলাগুলিতে নিহত ২৫

ব্রাজিলে মাদক পাচার, খুন ও অপহরণে জড়িত একটি অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় গোলাগুলিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের এক সদস্য রয়েছেন। বৃহস্পতিবার দেশটির রিওডি জেনিরো শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সংঘবদ্ধ অপরাধচক্র মোকাবিলায় দুই শতাধিক পুলিশ কর্মকর্তা এ অভিযান চালাচ্ছিলেন বলে জানায় রিওডি জেনিরো শহরের পুলিশ। মাদক পাচারকারী চক্র শিশুদের অপরাধে যুক্ত করছে- এমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।

ও গ্লোবো পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানায়, গোলাগুলির মধ্যে পড়ে একটি মেট্রো ট্রেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হন। তবে তারা প্রাণে বেঁচে গেছেন। রিওডি জেনিরোর পুলিশ জানায়, গুলিতে তাদের এক সদস্য মারা গেছেন।

পুলিশ যে অপরাধচক্রকে টার্গেট করে অভিযানে নেমেছিল, সেটি মাদক পাচার, খুন ও অপহরণে জড়িত। ব্রাজিলের সহিংসতাপূর্ণ রাজ্যের মধ্যে রিওডি জেনিরো অন্যতম। রাজ্যের কেন্দ্রীয় শহরের বিশাল এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে। তাদের অনেকেই শক্তিশালী মাদক পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত।

ব্রাজিলে বড় বড় শহরে অপরাধ দমন অভিযানে প্রায়ই সাধারণ মানুষের ওপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ শোনা যায়। গত জুনে আদালতের এক রায়ে কভিড মহামারির এই সময়ে প্রয়োজন না হলে গরিব এলাকাগুলোতে পুলিশি অভিযান সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ