আন্তর্জাতিক

চীনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চীনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারিতে জরুরি ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছে চীনের সিনোফার্ম এর ভ্যাকসিন।

শুক্রবার এ ভ্যাকসিনটি তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, মহামারিতে দরিদ্র দেশের ভ্যাকসিন পাওয়ার সহজলভ্যতায় এটি সাহায্য করবে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, অনুমোদনের ফলে সিনোফার্মার ভ্যাকসিনকে কোভাক্সে অন্তর্ভুক্ত করা যাবে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী উদ্যোগ যা বিশ্বজুড়ে ন্যায়সঙ্গত ভ্যাকসিন বিতরণে সহায়ক হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে ফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনকার উদ্ভাবিত ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

সংস্থাটির প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুরে ডব্লিউএইচও সিনোফার্ম এর ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। ফলে এখন পর্যন্ত সংস্থার নিরাপত্তা, কার্যকারিতা ও মানের নিরিখে ছয়টি ভ্যাকসিন অনুমোদন পেলো।

তিনি আরও বলেন, টিকাকরণের বিষয়ে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছেন। তারা সুপারিশ করেছেন ১৮ বছর ঊর্ধ্বের বয়সীদের দুই ডোজ প্রয়োগ করা যাবে।

ইতোমধ্যে ধনী দেশগুলো করোনা ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করছে। ভারত করোনা ভ্যাকসিন উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম। তবে দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার ডোজ সরবরাহ স্থগিত করেছে।

খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে চীনের আরেকটি ওষুধ কোম্পানি সিনোভ্যাকের করোনা টিকা অনুমোদনের বিষয়ে বিবেচনা করবে। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ