আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ পুলিশ নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ পুলিশ নিহত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ পুলিশ নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলে তেলসমৃদ্ধ একটি রাজ্যে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পাল্টা গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ বলছে, দক্ষিণাঞ্চলের রাজ্যের একটি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এসময় তারা নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রাজ্য পুলিশের মুখপাত্র নামদি ওমনি জানিয়েছেন, বন্দুকধারীরা টয়োটা হিলাক্স ভ্যাট চালিয়ে চোবা ব্রিজের কাছাকাছি আসে। তারা অতর্কিতভাবে সেখানকার নিরাপত্তা চৌকিতে গুলি ছুঁড়তে শুরু করে। এতে দুজন কর্মকর্তা নিহত হন।

তিনি আরও জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তারা পার্শ্ববর্তী রুমুজি পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। সেখানে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে দু’জন কর্মকর্তাকে হত্যা করে। পরে তারা পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালা।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুই বন্দুকধারী নিহত হয়। অন্যরা পালিয়ে কাছাকাছি অ্যালিম্ববু পুলিশ স্টেশনে হামলা করে আরও তিন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে।

দেশটির নিরাপত্তা বাহিনী এসব হামলার পেছনে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্টী ও বিয়াফ্রার আদবাসীদের হাত আছে বলে অভিযোগ তুলেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ