আন্তর্জাতিক

আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান

আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান
আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান

আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

লেবার পার্টির প্রার্থী সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬। খবর বিবিসির

সাদিক খান ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে তার দল লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছরের ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।

টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর টুইটবার্তায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। তিনি বলেন, ‘আরও তিনবছর লন্ডনের সেবা করার সুযোগ দেওয়া আমার জীবনের সেরা সম্মান।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ