আন্তর্জাতিক

কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫, আহত ১৫০

কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫, আহত ১৫০
কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫, আহত ১৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল ভবনের পাশে ভয়াবহ গাড়ি বোমা ও মর্টার বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং অন্তত দেড়শ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশতে বারচি এলাকায় গতকাল (শনিবার) এই হামলা হয়। এলাকাটি রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত।

বোমা বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই সাইয়েদ উল শুহাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তিন শিফটে শিক্ষার্থীরা ক্লাস করে। এর মধ্যে দ্বিতীয় শিফটে পড়ে মেয়েরা। ঠিক সেসময় হামলা হওয়ায় হতাহতদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।

আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকায় রক্তে রঞ্জিত রাস্তায় শিক্ষার্থীদের বই, ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর, আহতদের সাহায্য করতে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বোমা হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন, তবে তালেবান তা প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এই বোমা হামলার ঘটনা ঘটল। মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে দেশটির রাজধানী কাবুল উচ্চ সতর্কতায় রয়েছে। / ছবি: রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ