আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। গুলি চালিয়ে ছয়জনকে হত্যার পর বন্দুকধারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

কলোরাডো স্প্রিংসের পুলিশ বিভাগের ধারণা, বন্দুকধারী ওই ব্যক্তি এ ঘটনায় নিহত দুই নারীর একজনের প্রেমিক।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বিভাগ জানায়, বন্দুকধারী একটি গাড়ি নিয়ে প্রথমে নিহতদের বাড়ির সামনে যায়। এরপর গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢোকে এবং জন্মদিনের অনুষ্ঠানে থাকা লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে। পরে নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করে বন্দুকধারী।

তবে এই হামলার উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি কলোরাডো স্প্রিংসের পুলিশ বিভাগ।

এ ছাড়া হামলাকারী ও নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে নিহত সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ