আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়ালো
বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছাড়ালো

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৩৩ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ কোটি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯২৯ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (১০ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ২২ হাজার ৪১৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ