আন্তর্জাতিক

গিনিতে স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫

গিনিতে স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫
গিনিতে স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (৮ মে) দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের তাতাকৌরৌ নামক গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

গিনির এক সরকারি কর্মকর্তা আল-জাজিরাকে জানান, নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আল-জাজিরা জানায়, ১৪ থেকে ৪০ বছরের মধ্যে নিহত ১৫ ব্যক্তি সবাই পুরুষ। তাদের একটি কবরে সমাহিত করা হয়।

গিনিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি হিসাবে এই অঞ্চলে ২০ হাজারের বেশি মানুষ স্বর্ণের খনিতে কাজ করেন। এসব স্বর্ণের খনিগুলোতে মূলত কারিগররা সনাতনী পদ্ধতিতে সুড়ঙ্গ করে কাজ করে থাকে। এ কারণে প্রায় খনি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ