আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়ে মারলে পাল্টা জবাবে বিমান হামলা চালায় দেশটি। খবর বিবিসির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় উত্তরাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস বলেন, তাঁদের হামলায় অন্তত তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় তাদের সশস্ত্র শাখা দ্য ইজজেদাইন আল-কাশেম ব্রিগেডের একজন কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ প্রাণ হারিয়েছেন।

মূলত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে এ ঘটনা ঘটে। গত শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গণে দফায় দফায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। বিবিসি জানায়, আল আকসা প্রাঙ্গণে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়। সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল আকসায় ঢুকে পড়ে। সেখানে তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫৩ জন হাসপাতালে ভর্তি। চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ইহুদি বসতি স্থাপনকারীদের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলেন ইসরায়েলি আদালত। তবে রবিবার ওই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী ৩০ দিনের মধ্যে নতুন তারিখ দেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ