আন্তর্জাতিক

অক্সিজেন সংকটে আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন সংকটে আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু
অক্সিজেন সংকটে আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু

ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই হাসপাতালের কর্মীরা রোগীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন।

এনডিটিভি জানায়, সোমবার (১০ মে) রুইয়া নামের ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনদের অভিযোগ প্রায় ৪৫ মিনিট ধরে অক্সিজেন সংকট হয়। তবে চিতোর জেলা কালেক্টর এম হরি নারায়ণের দাবি, অক্সিজেন সিলিন্ডার দিতে ৫ মিনিট সময় লেগেছে। তবে অক্সিজেনের প্রেসার কমে গিয়ে এ পরিস্থিতি হয়েছে।

হরি নারায়ণ আরও বলেন, পাঁচ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ ঠিক করা হয়। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা অতিরিক্ত সিলিন্ডার মজুত করেছি আর ভয় পাওয়ার কোনও কারণ নেই। চিকিৎসাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

তিনি জানান, ওই হাসপাতালে প্রায় এক হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় সাতশ’ রোগীই আইসিইউতে চিকিৎসাধীন।

এদিকে ১১ রোগীর মৃত্যুতে শোক জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ