আন্তর্জাতিক

হামাসের হামলায় শহরে জরুরি অবস্থা জারি; ৫ ইসরাইলি নিহত

হামাসের হামলায় শহরে জরুরি অবস্থা জারি; ৫ ইসরাইলি নিহত
হামাসের হামলায় শহরে জরুরি অবস্থা জারি; ৫ ইসরাইলি নিহত

ইসরাইলের বৃহৎ শহর লডে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এর আগে সোমবার তেল আবিবের দক্ষিণের ওই শহরে মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে ইহুদীবাদদের গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ইসরাইল সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ ইসরাইলে আল জাজিরার প্রতিবেদক হ্যারি ফকেট বলেন, গত কয়েক ঘণ্টা ধরে শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এদিকে বুধবারও গাজার বিভিন্ন এলাকার স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

অব্যাহত বিমান হামলার জবাবে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত পাঁচ ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

গত সোমবার তৃতীয় দিনের মতো মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরাইলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের।

হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়েছে, তেল আবিব লক্ষ্য করে ১১০টি এবং বিরসিভা লক্ষ্য করে একশ’ রকেট হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ওপর হামলার জবাবে এসব রকেট হামলার দাবি করেছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ