আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বহু দেশে আজ উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর

মধ্যপ্রাচ্যসহ বহু দেশে আজ উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর
মধ্যপ্রাচ্যসহ বহু দেশে আজ উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার উদযাপন করা হচ্ছে মুসলিমদের দুটি উৎসবের অন্যতম ঈদুল ফিতর। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোতেও আজ ঈদুল ফিতর পালন করা হচ্ছে বলে জানা গেছে। সকালে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ অন্যান্য শহরে, অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত হয়েছে।

বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাসের প্রকোপ চলছে। মহামারিকালীন তৃতীয় ঈদ এটি। সব দেশেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও আফগানিস্তানেও আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশে ও ভারতের অধিকাংশ মুসলমান আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

বৃহস্পতিবার ভোরে দুবাইয়ের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নিতে জায়নামাজ নিয়ে খোলা ময়দানে সমবেত হন। খালিজ টাইমস অনলাইন এমন ছবি প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা শহরতলিতে আজ বৃহস্পতিবার সকালে মুসলিমদের ঈদের জামাতে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ও অন্যান্য শহরে স্বাস্থ্যবিধি মেনে খোলা ময়দানে ঈদের নামাজের জামাতে অংশ নেওয়ার দৃশ্য দেখা গেছে।

অন্যদিকে, আরব দেশগুলো যখন আজ ঈদের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ ফিলিস্তিন করছে অস্তিত্ব রক্ষার লড়াই। ফিলিস্তিনের অলিগলিতে নেই কোনো উৎসবের আমেজ, দোকানপাট বন্ধ এবং রাস্তায় সুনসান নিরবতা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধংসস্তুপে পরিণত হয়েছে এলাকাটি। আর তাই এ বছর ঈদ উৎসব থেকে বিরত থাকবে ফিলিস্তিনবাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ