আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে, বেড়েছে পশ্চিমবঙ্গে

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে, বেড়েছে পশ্চিমবঙ্গে
ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে, বেড়েছে পশ্চিমবঙ্গে

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যে এটা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৮৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন একদিনে শুনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।

শনিবার (১৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

অন্যদিকে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৬ জন। এতে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জনে। করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জন। রাজ্যের উত্তর ২৪ পরগনায় নতুন করে ৪ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত প্রায় ৪ হাজার। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় সংক্রমণের মোট হার পৌঁছেছে ৯.৬৮ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গত একদিনে ভারতে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা গতদিনের তুলনায় কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৬ লাখ ৯৩ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সরকারের তথ্য মতে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকা দেওয়া শুরু হয় ১৬ জানুয়ারি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ