আন্তর্জাতিক

৫ দিনের ইসরাইলি হামলায় নিহত ১৩২ ফিলিস্তিনি, বন্ধের আহ্বান আমিরাতের

৫ দিনের ইসরাইলি হামলায় নিহত ১৩২ ফিলিস্তিনি, বন্ধের আহ্বান আমিরাতের
৫ দিনের ইসরাইলি হামলায় নিহত ১৩২ ফিলিস্তিনি, বন্ধের আহ্বান আমিরাতের

গত কয়েক দিনে ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ঈদের দিনেও থেমে থাকেনি হামলা। সর্বশেষ পাওয়া তথ্যমতে ৫ দিনে ইসরায়েলের রকেট হামলায় ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

৩১টিরও স্কুল বিধ্বস্ত হয়েছে। এসব হামলায় নিহতদের মধ্যে ৩১ জনই শিশু বলে জানিয়েছে সেভ দ্যা চিলড্রেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়, গত সোমবার থেকে শুরু হওয়া বিমান হামলার পাশাপাশি সীমান্ত এলাকা থেকে আর্টিলারি শেলও নিক্ষেপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় আহত হয়েছে অন্তত ৯০০ জন। ২০০টিরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। ভেঙে ফেলা হয়েছে গাজা টাওয়ার খ্যাত গুরুত্বপূর্ণ ভবনটিও। গৃহহীন হয়েছে দশ হাজার মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে খবর, ইসরায়েলকে ও ফিলিস্তিন থেকে প্রতিরক্ষাকারী দল হামাসকে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে আরব আমিরাত।

ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার ভোরে ইসরায়েলের আশকেলন শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত এক সৈন্যসহ মোট সাত ইসরায়েলি ও একজন ভারতীয় নিহত হয়েছে। তা ছাড়া দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে ইসরায়েলে অন্তত তিনটি রকেট ছোঁড়া হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামুন বিমানবন্দরে ‘আইয়াশ-২৫০’ নামের ‘দূরপাল্লার’ রকেট হামলাও চালিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা ইজ্যাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ‘ফিলিস্তিনের গাজা থেকে ২২০ কিলোমিটার দূরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। এটি ২৫০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম।’ / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ