আন্তর্জাতিক

ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেনের ফোন

ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেনের ফোন
ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেনের ফোন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে তাদের সঙ্গে পৃথক ফোনালাপের বিষয়টি জানিয়েছে।

ইসরায়েলকে সমর্থন জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর এই অধিকারের প্রতি তার (বাইডেন) একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।

তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আব্বাসের সঙ্গে কথা হয়েছে বাইডেনের।

এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, গাজায় চালিয়ে আসা ইসরায়েলি বিমান ও গোলা হামলায় শনিবার পর্যন্ত অন্তত ১৪৫ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪১ শিশু রয়েছে। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন। গত সোমবার থেকে এই হামলা চালানো হয়।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ব্যবহার করতো এ অভিযোগ তুলে গাজায় আল-জালা নামে একটি ১২ তলা ভবনকে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ওই ভবনেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার কার্যালয় ছিল। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ