আন্তর্জাতিক

সংক্রমণ কমলেও ভারতে মৃত্যু ফের ৪ সহস্রাধিক

সংক্রমণ কমলেও ভারতে মৃত্যু ফের ৪ সহস্রাধিক
সংক্রমণ কমলেও ভারতে মৃত্যু ফের ৪ সহস্রাধিক

ভারতে গত কয়েক দিন ধরে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ৩ লক্ষ ২৬ হাজারে। আজ রোববার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। তবে ফের বেড়েছে মৃত্যুর হার। শনিবার মৃত্যু ৪ হাজারের নীচে নামলেও গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়েছে। এসময়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯০ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (১৬ মে) সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩১৯ জনের। দেশটিতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন। অর্থাৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে ভাওতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৮ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের।

অন্যদিকে ভারতে এক দিনে ১৭ লাখ ৬২ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জন টিকা পেয়েছেন বলেই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ