আন্তর্জাতিক

গাজায় নতুন করে আরও ৩৩ জন নিহত

গাজায় নতুন করে আরও ৩৩ জন নিহত
গাজায় নতুন করে আরও ৩৩ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপকূলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ রবিবার (১৬ মে) চালানো এ হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, রবিবার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল এবং পাল্টা আক্রমণে ইসলামিক গোষ্ঠীটি তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জরুরি সহায়তা দল ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে ৭০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক পুরোপুরি বা কোথাও কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে টানা সপ্তম দিনের মতো সহিংসতা অব্যাহত রইলো।

গত ৭ দিন ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ