আন্তর্জাতিক

ইসরায়েলের ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২, আহত শতাধিক

ইসরায়েলের ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২, আহত শতাধিক
ইসরায়েলের ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২, আহত শতাধিক

জেরুজালেমের উত্তরাঞ্চলের ইসরায়েল অধ্যুষিত জিভাত জেভ এলাকায় নব-নির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, রবিবার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬০০ অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন।

প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়ছে। ফলে উপাসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর ছিটকে পড়ছেন ইহুদিরা।

ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয়। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ