আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি, নিহত ২

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি, নিহত ২
গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি, নিহত ২

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। নিহত ওই দুই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে তারা। খব আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ওই হামলা চালানো হয়। এই রকেটগুলো একটি প্যাকেজিং প্লান্টে আঘাত হানে বলেও জানিয়েছে তারা। এই হামলায় সাত আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের হারিটজ পত্রিকা জানিয়েছে, হামাসের রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে উপর্যুপরি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ১০ ইসরায়েলি আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে হারিটজ জানিয়েছে গাজা থেকে ওই অঞ্চলে ৫০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি গোলাঘর এবং অপর একটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ