আন্তর্জাতিক

গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা

গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা
গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে।

এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। তাদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ, সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু গতরাতে এ ধরনের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যা-নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছেন। / পার্সটুডে, টাইমস অব ইসরায়েল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ