আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। বুধবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে, বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আজ ভোর ৫ টা ৪২ মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮’। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়নি। হতাহতেরও কোনও খবর মেলেনি।

প্যারিসের একটি ভূতাত্ত্বিক নজরদারি সংস্থার পক্ষে জানানো হয়েছে, ভারতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কম্পন ধরা পড়েছে। তবে তা খুব একটা অনুভব করতে পারেননি স্থানীয়রা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ