আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে

গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে
গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে

গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। টানা ১০ম দিনের সহিংসতায় প্রাণ গেছে আরও ৮ জনের। এ নিয়ে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে ২২৮ জনে।

রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় টার্গেট করা হয় হামাসের বেশকিছু সামরিক ঘাঁটি। বিধ্বস্ত হয় বহু বসতবাড়িও। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে হামাসও। ইহুদিদের লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে সংগঠনটির সদস্যরা। বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও ছোড়া হয় রকেট। তবে এতে হতাহতের খবর মেলেনি।

বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে অস্ত্রবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। তবে কোনো কোনো গোয়েন্দা সূত্র বলছে, দুই-একদিনের মধ্যে আসতে পারে অস্ত্রবিরতির ঘোষণা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ