আন্তর্জাতিক

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধে অবশেষে বিরতি এসেছে; শুক্রবার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে ১১ দিনের সহিংসতার অবসান হলো। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন মারা গেছে এবং এদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়।

যুদ্ধবিরতি শুরুর পর পরই ফিলিস্তিনিরা গাজার রাস্তায় নেমে আসে এবং 'আল্লাহ মহান' 'আল্লাহকে ধন্যবাদ' এসব শ্লোগান দিতে থাকে। ইসরায়েল ও হামাস - দু পক্ষই এবারের সংঘাতে তাদের জয় দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধবিরতি উন্নতির জন্য সত্যিকার সুযোগ এনে দিয়েছে।

বৃহস্পতিবারও গাজার উত্তরে হামাস স্থাপনাগুলোতে অন্তত একশ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং জবাবে রকেট ছুড়েছে হামাস। উভয় পক্ষের মধ্যে গত ১০ মে লড়াই শুরু হয়েছিলো।

বিবিসি জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর আল আকসা মসজিদের প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। এই এলাকাটি মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সেখান থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে দিয়ে গাজা নিয়ন্ত্রণকারী হামাস রকেট ছুড়তে শুরু করে। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এ সহিংসতায় গাজায় প্রায় ১০০ নারী ও শিশুসহ কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছে। ইসরায়েল বলেছে, অন্তত ১০০ যোদ্ধা গাজায় নিহত হয়েছে,তবে হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোন তথ্য প্রকাশ করেনি।

আর ইসরায়েলে দুটি শিশুসহ ১২জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি গাজা থেকে তার ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছে হামাস।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে সর্বসম্মতভাবেই। আর নজিরবিহীন সামরিক সাফল্য দাবি করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

অন্যদিকে হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছে, ইসরায়েল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, সেটি ফিলিস্তিনের মানুষের কাছে জয়ের মতো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর একটি পরাজয়।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক হামাস কাউন্সিলের বাসেম নায়েম বিবিসির কাছে এ যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার নিশ্চিত না করে বা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করে এ যুদ্ধবিরতি হবে ভঙ্গুর। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ