আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মাওবাদী নিহত

মহারাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মাওবাদী নিহত
মহারাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মাওবাদী নিহত

ভারতের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম শুক্রবার (২১ মে) সকালে মহারাষ্ট্রে গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের জওয়ানরা। এ সময় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করে মহারাষ্ট্র পুলিশ।

এনডিটিভির জানায়, মহারাষ্ট্র পুলিশের দাবি, এটা পল্লির জঙ্গলে ভোর সাড়ে ৫টায় ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয় বেশকিছু সময়। পরে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে তল্লাশি চালিয়ে প্রেসার কুকার বোমা, তিনশ’র বেশি কার্তুজ, ম্যাগাজিন, বেশই কিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

গত সপ্তাহেও গড়চিরৌলিতে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ