আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত
বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। একটি সামরিক বিমানে বিধ্বস্ত হয়ে তিনি প্রাণ হারান। শুক্রবার (২১ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনাটি ঘটে। গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের দায়িত্ব নেন ইব্রাহিম আত্তাহিরু।

শনিবার (২২ মে) বিবিসি জানায়, সরকারি সফরে যাওয়ার পথে শুক্রবার কাদুনা বিমানবন্দরের পাশে ইব্রাহিম আত্তাহিরুকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে ল্যান্ড করার চেষ্টা করছিল। দুর্ঘটনার সময় সেনাপ্রধান ছাড়াও এতে ১০ জন যাত্রী ছিলেন।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ