আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান

রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান
রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সরকারকে উৎখাত করা হয়। গ্রেফতার করা হয় দলটির নেত্রী অং সান সু চি-কে। এ ঘটনার প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

চীনা ভাষার স্ফিংস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মিয়ানমারের আইনের সঙ্গে সংগতিপূর্ণ না হলে সেখানে বিবেচনার কী আছে? আমি মনে করি না, বিশ্বের এমন কোনও দেশ আছে যারা নিজেদের শরণার্থী আইনের বাইরে গিয়ে শরণার্থী গ্রহণ করবে।”

রোহিঙ্গারা মিয়ানমারের নয়— এমন ইঙ্গিত করে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, “আমাদের স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে ‘বেঙ্গলি’, ‘পাকিস্তানি’ ও ‘চিটাগাং’ শব্দ যোগ করা হয়েছিল। কিন্তু ‘রোহিঙ্গা’ শব্দটি আমরা কখনও মেনে নিইনি।”

স্ফিংস টেলিভিশনে প্রকাশিত সাক্ষাত্কারের পূর্ণ বিবরণী বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের ‘জান্তা নেতার’ ওই বক্তব্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তার ছায়া ফেলছে।

মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি ওই নেতিবাচক মন্তব্য করেন। তবে কি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক চাপ কোনও কাজে আসেনি? এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, চাপে কাজ হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ