আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি: মিসরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন বাইডেন

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি: মিসরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন বাইডেন
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি: মিসরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন বাইডেন

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেছেন জো বাইডেন। এ সময় তাকে ধন্যবাদ জানান বাইডেন।

টানা ১১ দিন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট তাতে সমর্থন দিয়েছেন। গাজায় আরো ত্রাণ সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা।

তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সহায়তাগুলো গাজার কোনো রাজনৈক দলের কাছে না গিয়ে যেন সেখানকার সাধারণ মানুষের কাছে পৌছায়।

প্রসঙ্গত, টানা ১১ দিন ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের পর মিসরের মধ্যস্থতায় গত শুক্রবার যুদ্ধবিরতি হয়। গাজার সংস্কারে পাঁচশ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা গত সপ্তাহে দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। এসব কারণে তাকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে, নিজের ভূমিকার জন্য নিজেরই দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। / আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ